আমায় কি তুমি কষ্ট দেবে? -আকাশ রেহমান

আমায় কি তুমি কষ্ট দেবে?
-আকাশ রেহমান


আমি যখন পথ হারিয়ে বসে থাকব,
তুমি তখন পথের মাঝ থেকে আমায় খুজে নেবে,
যখন আমি হেটে হেটে ক্লান্ত হয়ে পরবো,
তুমি তখন তোমার হাত দুটো আমায় বাড়িয়ে দেবে।

আমি যখন অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকব,
তুমি তখন লজ্জায় লাল হয়ে পরবে,
যখন আমি তোমায় ভালোবাসি বলব,
দুস্টু বলে তুমি ছাড়া আর কে ডাকবে?

রাত হলে যখন নির্ঘুম চোখে জেগে থাকবো,
তোমার বুকে আমি তখন মাথা রাখবো,
তুমি তোমার কোমল ছোয়ায় একটু ঘুম পারিয়ে দিও।

ভালোবাসার এতো সুখ তুমি আর কেথায় পাবে?
পাগলি মেয়ে এবার বলো,
আমায় কি তুমি কস্ট দেবে?