আমিও ভালোবাসতে জানি
-আকাশ রেহমান
আমি আর কাদবো না,জলে ভাসাবো না চোখ,
তোমায় আমি ভালোবাসি নাইবা প্রমান হোক।
তোমায় নিয়ে সব সপ্নে হারিয়ে যাও তুমি,
তাই তো মাঝরাতে জেগে কাদি বসে আমি।
ভালোবাসার শেষ জেনে বাসিনি তোমায় ভালো,
তবে কেন নিভছে আমার ভালোবাসার আলো।
তোমার ভালোবাসার কাছে পরাজিত আমি আজ,
ভলোবাসার রঙ্গিন সুতোয় বানালে কারুকাজ।
জানিয়া দেবো সবাই কে আজ,জানবেও সাথে তুমি,
আমিও তোমার মতো করে ভালবাসতে জানি।