“নিয়তির খেলা”
-আকাশ রেহমান
সময়ের গান গুলোতে-
কিংবা ডাইরীর পাতায়,
স্মৃতি করে ধরে রেখো-
আর মনে কোরো আমায়।
আমায় তুমি পাবে খুজে-
হেটে যাওয়া পথে,
কিংবা হাজার তারা মুখর-
ভরা জোস্নার রাতে।
আরো পাবে সূর্যোদয়ে-
রক্তো মাখা আলোয়,
কিংবা গাছের ডালে বসা-
দোয়েলের শিস গুলোয়।
এতো পাবে তবু কেন,
বলবে আমি নেই?
আমিতো তোমার পাশেই আছি-
নিয়তির খেলা এই।